০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসাম নাতেরপেটুয়া সড়কে বিকল হওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কা,নিহত: ১ -আহত ১৭ জন।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪২ বার

মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

ঢাকা-লাকসাম নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়া এলাকায় আজ ভোরের দুর্ঘটনা, একজনের পা বিচ্ছিন্ন।

ঢাকা-নোয়াখালী লাকসাম মহাসড়কের নাথেরপেটুয়ার বড় কাঁচি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নোয়াখালীর এক বাসিন্দা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওসমান গণি।

নিহত ব্যক্তি হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মোঃ নলি মিয়ার ছেলে মোঃ মোস্তফা কামাল (৬০)।

পুলিশ জানায়, ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী নীলাচল পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের অধিকাংশের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মোঃ ওসমান গণি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লাকসাম নাতেরপেটুয়া সড়কে বিকল হওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কা,নিহত: ১ -আহত ১৭ জন।

আপডেট টাইম : ০২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬