১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩৮ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তানোরের যৌথ উদ্যোগে সোমবার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকালেই একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য, কৃষক প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে বিএনপি নেতা বিন্দুও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি। কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাইমা খান বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

আপডেট টাইম : ০২:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬