১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরের কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৬৪ বার

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের কৃতী সন্তান মিস রুবিনা ফেরদৌসী (১৫৮১৮) যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আব্দুল গনির একমাত্র কন্যা। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ ও অনুপ্রেরণায় তিনি সরকারি চাকরিতে যোগদানের পর থেকেই সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তার এই পদোন্নতির খবরে শাজাহানপুর উপজেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। এলাকার মানুষ মনে করেন, একজন নারী হয়ে এত বড় পদে পৌঁছে তিনি শুধু পরিবারের নয়, পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছেন।

স্থানীয়রা জানান, রুবিনা ফেরদৌসীর সাফল্য শাজাহানপুরের মেয়েদের জন্য একটি বড় অনুপ্রেরণা। তার এই অর্জন আগামী প্রজন্মকে সরকারি চাকরি ও দেশসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

শাজাহানপুর উপজেলাবাসী মিস রুবিনা ফেরদৌসীর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শাজাহানপুরের কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন

আপডেট টাইম : ০৩:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬