হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন এডভোকেট ফজলে আজিম তুহিন।।
শনিবারে সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন প্লাবিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এ অবস্থায় ত্রাণ সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে হাতিয়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনও বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে।
।
Reporter Name 



















