০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যান সংগঠনের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩২ বার

নিজস্ব প্রতিবেদক:

“খেলাধুলাকে হ্যা বলি মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাজারো ফুটবল খেলা প্রেমী দর্শকদের উপস্থিতিতে সোমবার ১৩ জুলাই বিকাল ৫টার সময় কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় সানরাইজ স্পোর্টিং ক্লাব ও তুফান স্পোর্টিং একাদশ মুখোমুখি হয়।

কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যান সংগঠনের সভাপতি আবদুল মান্নান ভুইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুর নবী দেওয়ান, সোহেল হোসেন ভূঁইয়া, এমরান হোসেন ভূঁইয়া, ফারুক হোসেন ভূঁইয়া, জাহিদ দেওয়ান, তপু দেওয়ান, চনু মিয়া ভূঁইয়া, মোবারক ভূঁইয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যান সংগঠনের সভাপতি ও ৬নং লামচর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান ভুইয়া বলেন, যুব সমাজকে মাদকাসক্তি ও মোবাইল আসক্ত থেকে দুরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সানরাইজ স্পোর্টিং ক্লাব বনাম তুফান স্পোর্টিং একাদশ। এতে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে সানরাইজ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে জয়লাভ করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি, রানার্সআপ দলের হাতে নগদ ৬ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও দর্শকদের জন্য র‍্যাপেল ড্র এর মাধ্যমে একটি মোবাইল ফোন ও ১০ জনকে আর্কষনীয় পুরস্কার প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যান সংগঠনের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬