ন্যাশনাল টিভি ডেক্স রিপোর্টঃ
সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আওয়ামীলীগকে পুনর্বাসন করার অভিযোগ উঠেছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হলেও নিয়োগের ক্ষেত্রে তারা আওয়ামীলীগের লোকজনকে প্রাধান্য দেয় এরকম অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে।
সাম্প্রতিক সময়ে সংস্থায় ১০ জন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও একই বৈষম্য লখ্য করা গেছে সবাই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়।
আজকে দেখা গেছে সংস্থার অনেকজন মাঠকর্মী সরাসরি শিক্ষামন্ত্রী এবং সরকারের বিরুদ্বে পোস্ট দিতে।
বিভিন্ন সময়ে তাদের অনেক মাঠ কর্মী সরাসরি হুমকি দেয় শেখ হাসিনা ভয়ংকর রুপে আসবে তখন জামায়াত-বিএনপিএবং এনসিপি সবাইকে দেখে নেওয়া হবে।এখন সাধারণ মানুষের প্রশ্ন একটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠানে চাকরি করে সরাসরি রাজনৈতিক পোস্ট করা যায় কিনা?
বিগতদিনে যেসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তখন সংস্থার (উপ-পরিচালক, মাইক্রোফিন্যান্স সামসুল হক সাহেব সবাইকে মিটিং করে বাধ্য করতেন নৌকা মার্কায় ভোট দিতে এবং ছবি তুলে দেখাতে না হলে চাকরি থাকবেনা এরকম হুমকি ধামকি দিতেন।
Reporter Name 



















