০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগড়ায় ১৬ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্ধোধন

নড়াইলের লোহাগড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের পাঁচ গ্রামের যুব সমাজের আয়োজনে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।

এ সময় লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, বিএনপি নেতা মাহবুবুর রহমান, আহাদ, নবাব আলী, আশরাফ খন্দকার, সৈয়দ সাদিয়ার রহমান, ওহিদুজ্জামান, সৈয়দ মিজানুর রহমান পিনু, আশরাফুজ্জামান উজ্জ্বলসহ নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন চঞ্চল, নয়ন, মকবুল, মাসুদ, লিমন, ফিজার, বুলবুল ও তারিক।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবিত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রেখে সুস্থ ও মানসিকতা গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুব সমাজকে বিশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

হাডুডু টুর্নামেন্টে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের মোট ১৬ টি দল অংশ নিচ্ছেন।

উদ্ধোধনী খেলায় আড়পাড়া বনাম সেভেন স্টার দল অংশ নেন।

খেলা পরিচালনা করেন উপজেলার জয়পুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা।

আয়োজকরা জানান, নক-আউট পদ্ধতিতে চলমান এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য রয়েছে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার।

জনপ্রিয় সংবাদ

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

লোহাগড়ায় ১৬ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্ধোধন

আপডেট টাইম : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫