০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে ইউনিসেফ-এর সহযোগিতায় ময়মনসিংহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার বিকেল ৪টায় টাউন হল মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে ব্যাটবল চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। এ কার্যক্রমে ৪০ জনের বেশি অংশগ্রহণ করেন — যাদের মধ্যে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবী, পিওর আর্থ ও ইউনিসেফের প্রতিনিধি, বিভিন্ন যুব ও সুশীল সমাজ সংগঠন, স্থানীয় এনজিও, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড — এবং মুখর ছিল “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”সহ নানা স্লোগানে। উপস্থিতরা জানান, সিসা দূষণের বিপর্যয় থেকে শিশু ও জনস্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে আইন প্রয়োগ ও মনিটরিং জোরদার করার এখনই সময়।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে প্রায় ৬০ শতাংশ শিশু উচ্চমাত্রার সিসা দূষণের ঝুঁকিতে রয়েছে — যার ফলে শিশুদের মেধা ও স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি হচ্ছে। একইসঙ্গে গর্ভবতী নারী ও প্রাপ্তবয়স্কদের জন্যও সিসা ব্যাপক ঝুঁকি তৈরি করছে।

বক্তারা জোর দিয়ে বলেন — “সিসা দূষণ রোধে সব মহলের সমন্বিত ও জরুরি উদ্যোগ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব নয়।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫