জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফাহিম খন্দকার অনিক। তিনি বলেন, যুবশক্তির প্রতিটি কর্মীকে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী এক মাসের মধ্যে সকল কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে।
সভায় জেলা কমিটির সিনিয়র সংগঠক মোঃ জাহিদুল হক বাঁধন সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত বলেন, সংগঠনের মূল শক্তি হলো ঐক্য। পারস্পরিক সহযোগিতা বজায় রাখলেই আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে পারব।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম ইসলাম রিজভী, সংগঠক দ্বীন ইসলাম, নিলয় আহমেদসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা অনুষ্ঠিত
-
হাসান আহমেদ প্রান্ত, নিজস্ব প্রতিনিধি - আপডেট টাইম : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ১১৯ বার
জনপ্রিয় সংবাদ




















