১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকতে হবে: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুল ইসলাম হাবিব বলেন, “বিপদে-আপদে, সমস্যা-সম্ভাবনায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল না করে, বরং জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “তালার কুমিরা ইউনিয়নে সংখ্যালঘু মুকুন্দ ঘোষের জমি দখলের চেষ্টা চলছে বিএনপির কোনো নেতা–কর্মী এতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের স্বার্থে নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

সভায় তিনি দলের তৃণমূল পর্যায়ে ঐক্য, সততা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, অধ্যাপক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ ও যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান আনিছ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকতে হবে: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

আপডেট টাইম : ০৪:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫