মোঃ রিফাত হাসান (দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি)
জামালপুর জেলা গোয়েন্দা শাখা( ডিবি ২) দেওয়ানগঞ্জ টু বকশিগঞ্জ গামী আইরমারী এলাকায় মঙ্গলবার বিশেষ অভিযানে পরিচালনা করেন ডিবির এস আই রফিক,ও তার সঙ্গীয় টিম বিপুল পরিমানে ভারতীয় প্রসাধনী পন্য সহ একজনকে আটক করেছেন। গ্রেফতারকৃত আসামি মোঃ সোহরাব পাশ্ববর্তী বকশিগঞ্জ উপজেলার চরকাওরিয়া পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মঙ্গলবার সকালে প্রেস বিফিংয়ে মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন. আসামি চোরাচালানের মাধ্যমে অবৈধ ভাবে শল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী পন্য পন্ডস ব্রাইট বিউটি এন্টি ডালনেস ফেসওয়াস বাজারজাত করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ প্রসাধনীগুলো জব্দ করা হয়. যার বাজার মূল ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা। তিনি আরো বলেন. চোরাকারবারি মাদক ও অস্ত্র কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি ২) গ্রেপ্তারকৃত আসামি মোঃ সোহরাব কে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয় ।
Reporter Name 



















