০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী ‘বেলজিয়াম সুমন’ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৭০০ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট, ২ নম্বর ওয়ার্ড এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১টি রাইফেলের গোলাবারুদ, ১টি পিস্তলের গোলাবারুদ, ১টি বাইনোকুলার, ২টি বাটন মোবাইল ফোন, ৩টি দেশীয় অস্ত্র, ১টি রাউটার, ১টি চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন (৪২) চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের সিরাজের ছেলে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী ‘বেলজিয়াম সুমন’ গ্রেফতার

আপডেট টাইম : ০২:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬