০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলটি রূপ নেয় দলীয় নেতাকর্মীদের শক্ত প্রতিবাদী সমাবেশে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, আব্দুল্লাহ সিয়াম এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ প্রমুখ।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্র হত্যা করে কেউ টিকে থাকতে পারে না দেশ আজ চরম দুঃশাসন, ভোট ডাকাতি ও দমন-পীড়নের শিকার। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো নিরপেক্ষ নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠা।

এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া

আপডেট টাইম : ০১:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬