০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বাসের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৪২ বার

আসিফ আহম্মেদ সিয়াম জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইল সদর উপজেলায় মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো.মিজানুর গাজী (৫৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) রাত ৭ টার দিকে নড়াইল সদর উপজেলার হাওয়ায়খালী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত ফেলো গাজীর ছেলে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর গাজী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই গ্রামে কাজ করতেন। রবিবার সন্ধার দিকে তিনি একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌছালে রাস্তা পার হবার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।এ বিষয়ে নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নড়াইলে বাসের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত

আপডেট টাইম : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬