১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি লক্ষীপুর সেলস অফিসের এএসএম বেলাল হোসেন পেলেন কোম্পানির নতুন গাড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৫৫ বার

মোহাম্মদ জাকির শাহ, লক্ষীপুর প্রতিনিধি ঃ

আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি লক্ষীপুর সেলস অফিসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (এএসএম) মিয়া মোহাম্মদ বেলাল হোসেন তার কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে কোম্পানির পক্ষ থেকে একটি নতুন গাড়ি পেয়েছেন।
কোম্পানির নির্ধারিত লক্ষ্য অর্জনে ধারাবাহিক সাফল্য, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি নিয়মিতভাবে মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তাদের উৎসাহিত করতে এমন প্রণোদনামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে।
নতুন গাড়ি প্রাপ্তির প্রতিক্রিয়ায় এএসএম মিয়া মোহাম্মদ বেলাল হোসেন বলেন,
“এই অর্জন একার নয়, এটি আমার টিম ও গ্রাহকদের বিশ্বাসের ফল। আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি সবসময় সততা ও কর্মদক্ষতার মূল্যায়ন করে—এ জন্য আমি কৃতজ্ঞ।”
এ সময় লক্ষীপুর সেলস অফিসের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি দেশের বীমা খাতে একটি আস্থাশীল ও শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি লক্ষীপুর সেলস অফিসের এএসএম বেলাল হোসেন পেলেন কোম্পানির নতুন গাড়ি

আপডেট টাইম : ০২:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬