০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে পালিত হলো ৫০তম ভিডিপি দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫০ বার

আবদুল্লাহ আল মামুন:
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে বেলুন উড়িয়ে ভিডিপি দিবস-২০২৬ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ফেনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিপি দিবসের সফলতা তাৎপর্য তুলে ধরে সদস্য সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট বলেন,  এটি একটি সুশৃঙ্খল বাহিনী। অবশ্যই  বাহিনীর নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন,আইনশৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আগামীতেও তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে আনসার ভিডিপি সদস্যরা আরও সক্রিয়ভাবে কাজ করবে। তিনি আরো বলেন, ভিডিপি সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ের নিরাপত্তা কাঠামোর প্রকৃত প্রতিনিধিত্ব করে। আইন প্রয়োগে সহায়তা, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, পূজামণ্ডপ ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকাজ এবং জরুরি মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তারা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজান, ছাগলনাইয়ার প্রিভেল মাহমুদ, ফুলগাজীর আমির হোসেন, সদরের ওমর ফারুক,  পরশুরাম মোঃ বাশার, ছাগলনাইয়া উপজেলা প্রশিক্ষক রুবেল দে, সোনাগাজীর শাখাওয়াত হোসেন, পরশুরামের পারভীন আক্তার, সদরের ফারজানা আক্তার ও ফুলগাজীর ইছমে আরাসহ বিভিন্ন উপজেলা হতে আগত ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রামীণ প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা দেশীয় উন্নয়ণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হওয়া সত্ত্বেও স্বাধীন দেশে তা ছিলো অনেকটায় অবহেলিত ও উপেক্ষিত। গ্রামের মানুষের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ১৯৭৬ সালে ভিডিপি বা গ্রাম প্রতিরক্ষা দল গঠন করেন। সেদিনের সেই বাহিনী আজ গ্রামীন জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ৪২৮টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিন জন অস্রধারীসহ পুরুষ ৯ জন ও ৪ জন নারী দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে পালিত হলো ৫০তম ভিডিপি দিবস

আপডেট টাইম : ০২:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬