০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার

এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী-ঢাকা- কুয়াকাটা মহাসড়কের সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় লেঃ মোঃ শাহরিয়ার হোসেন রাফি’র নেতৃত্বে ১৩ সদস্যের নৌবাহিনীর ১টি সেকশন ও আমতলী থানা পুলিশের ৬ সদস্যের সমন্বয়ে    যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।

জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী পরিচালিত চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। এ সময়ে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং যানবাহনের রেজিস্ট্রেশন না থাকায় আটক করে জরিমানা করা হয়। সড়কে চলাচলকারী প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং সিএনজি থামিয়ে চালানো হয় তল্লাশি।তল্লাশীকালে মোটর সাইকেল ৮৭টি, সিএনজি ২৩টি, ট্রাক ৮টি, প্রাইভেট কার ৯টি, বাস ৭টি ও ১২টি মাইক্রোতে তল্লাশি করা হয়। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় ১ টি মামলা ও ৩,০০০/ (তিন হাজার) টাকা  জরিমানা করা হয়। উল্লেখ্য, উক্ত অভিযান চলাকালীন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানা যায়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট

আপডেট টাইম : ০২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬