০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববরগুনা-১ আসনে ইসলামি দলের জোটের একক প্রার্থী হলে লড়াই হবে হাড্ডাহাড্ডি,ফ্যাক্টর আওয়ামী ভোটারও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫২ বার

এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের পর থেকেই নির্বাচনী মাঠ জমে উঠলেও চলছে নানা হিসাব নিকাশ। বিএনপির নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী থাকলেও বিপরীতে ইসলামি দলগুলোর নেতৃত্বে গঠিত জোটে রয়েছে তিন প্রার্থী। কেন্দ্রীয় ভাবে জোট নিয়েও চলছে নানা গুঞ্জন। এতে করে বিএনপির প্রার্থী রয়েছে সুবিধাজনক অবস্থায়। এ আসনে নিয়ামক হিসেবে ভুমিকা রাখতে পারে আওয়ামী ভোটাররা।

বরগুনা-১ আসনটি বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীরা হলেন, মোঃ নজরুল ইসলাম মোল্লা (বিএনপি) মো: মাহমুদুল ইসলাম ওয়ালিউল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মোঃ জাহাঙ্গীর হোসাইন (খেলাফত মজলিস) অধ্যাপক মোঃ মুহিবুল্লাহ হারুন (জামায়াতে ইসলামী বাংলাদেশ) ও মোঃ জামাল হোসাইন (জাতীয় পার্টি জেপি)।

৫ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস ইসলামী দলগুলোর নেতৃত্বে গঠিত জোটের বৃহত্তম দল। এ জোট প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও এখানে জোটের বৃহত্তম তিন দলের তিনজনে মনোনয়ন দাখিল ও জনসংযোগ করছেন সমান তালে। এ জোট একক প্রার্থী না দিতে পারলে লাভবান হবে বিএনপির প্রার্থী। যদি একক প্রার্থী দিতে পারে তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

এ আসনে মোট ভোটার ৫ লক্ষ ১২ হাজার ৬০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫৫ হাজার ১২৭ জন ও নারী ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৪৬৫ জন।এলাকার চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হবেন এ আসনের নতুন সংসদ সদস্য। আসনটি জেলা সদরের হওয়ায় ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব নিকাশ। বিএনপি, জামায়াতে ইসলামি বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা সমানতালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী এলাকা ঘুরে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, এ আসনে শেষমেশ জয় পরাজয়ে নিয়ামক ভুমিকা রাখতে পারে আওয়ামী ভোটার। শেখ হাসিনা বলতেন, বরগুনা হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ। আসনটিতে রয়েছে আওয়ামীলীগের বিশাল ভোট ব্যাংক। জাতীয় রাজনীতিতে আওয়ামীলীগ যদি পরোক্ষভাবে কোন দল বা জোটকে সমর্থন করে এবং দলের ভোটাররা সে প্রার্থীকে ভোট দেয়, তবে পাল্টে যেতে পারে সকল হিসাব নিকাশ। এছাড়াও আসনটিতে রয়েছে,অসংখ্য হিন্দু ধর্মালম্বীদের বসবাস। তাইতো বিশেষজ্ঞরা বলছেন,বরগুনা -১ আসনের জয় পরাজয়ে নিয়ামক ভুমিকা রাখতে পারে আওয়ামীলীগ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ববরগুনা-১ আসনে ইসলামি দলের জোটের একক প্রার্থী হলে লড়াই হবে হাড্ডাহাড্ডি,ফ্যাক্টর আওয়ামী ভোটারও

আপডেট টাইম : ০৩:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬