আজ বুধবার বিকেলে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাড্ডা ভাটপাড়া সংলগ্ন মাঠে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হবু মোল্লা,মোঃ আব্দুল খালেক,সায়েম বিন আব্দুর রশিদ,সজীব মুন্সি,মোঃ ফজলুল হক,মোঃ মোহন মোল্লা সহ স্থানীয় পযার্য়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ।
এ সময় প্রধান অতিথি মোঃ মনিবুর রহমান চম্পক বলেন,
দীর্ঘ সতের বছর ফ্যাশিষ্ট সরকারের অবিচার সহ্য করার পরও আপোষ করেন নি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ থাকার পরও দেশের বাহিরে যাননি চিকিৎসা নিতে।তিনি একটা কথা সব সময় বলতেন,আমার অন্য কোন ঠিকানা নেই, আমার ঠিকানা একটাই বাংলাদেশ।ক্ষমতার লোভে কখনোই কারো সাথে আতাত করে চলেন নি।তিনি আমাদের মাঝে নেই এটা বিশ্বাস করতে কষ্ট হয়।কিন্তুু দুনিয়ার নিয়ম একটাই,আসলে অবশ্যই যেতে।আসুন আমরা সকলেই তার রুহের আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসীব দান করেন।
তিনি আরো বলেন,আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।নেশা নামক কোন বস্তুু থাকবে এই এলাকায়।
আগত জনসাধারণকে নিয়ে দোয়া করা হয় এবং সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
Reporter Name 



















