০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি বাসে আগুন, নারী-শিশুসহ ৪ জন নি’হ’ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯৩ বার

মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় দাউদকান্দিতে একটি বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সাথে এক সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি মোঃ ইকবাল বাহার মজুমদার আরও বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ঘটনাস্থলে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ঘটনাস্থলের কাছাকাছি একটি অটোরিকশা উল্টে পড়ে ছিল। সেখানে কাউকে না পাওয়ায় এটি একই দুর্ঘটনার অংশ কি না বোঝা যাচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

একটি বাসে আগুন, নারী-শিশুসহ ৪ জন নি’হ’ত

আপডেট টাইম : ০২:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬