১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবকের এক বছরের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে ৪ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম সবুজ (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে সবুজের নিজ বাড়ি থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এসআই নুরুল আমিন, এসআই রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবকের এক বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০১:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫