০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় নির্বাচন-গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধি ঃ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় এক মতবিনিময় সভা।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মতিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস প্রমুখ।

এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী সোহেল রানা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লোহাগড়ায় নির্বাচন-গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬