নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর যুবদলের র্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের খানপুর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় গিয়ে শেষ হয়। র্যালিতে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
র্যালি শেষে যুবদল নেতা জুয়েল রানা বলেন, বর্তমানে ৫৯ বছর বয়সী বিএনপি নেতারা নিজেদের যুবদল নেতা দাবি করছেন। আমি তাদের বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করুন, কিন্তু যুবদের নেতৃত্ব তরুণদের হাতে দিন। তরুণরাই পারে আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করতে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি তারুণ্যের নেতৃত্বেই শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদল আবারও রাজপথে জনমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সোহাদ হোসেন প্রান্ত, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ 



















