১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও বাইক মুখোমুখি সংঘর্ষে যুবদল নেতা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪৬ বার

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় মোটর সাইকেল ও দুরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে যুবদল নেতা রানা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান রানা (৩৫) তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। সে খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, মোটর সাইকেলযোগে রানা তালা সদরের দিকে যাচ্ছিলেন বিপরীত দিক ঢাকাগামী লিটন ট্রাভেলস একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা ও ফায়ার স্টেশনের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, দূরপাল্লার বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে রানা নামের যুবক নিহত হন। বাসটি এবং তার হেল্পার কে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও বাইক মুখোমুখি সংঘর্ষে যুবদল নেতা নিহত

আপডেট টাইম : ০৩:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬