১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণাকালে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১১৩ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের নেতাকর্মীরা শহরে একটি মিছিল বের করেন। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
এদিকে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— চরশাহী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন ও শাহাদাত হোসেন খোকন, এবং বিএনপি কর্মী রাসেল ভূঁইয়া, কামাল হোসেনসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি নেতা রাসেল ভূঁইয়া ও জামায়াতের যুব বিভাগের নেতা আব্দুর রহমানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মারামারিতে রূপ নেয়। এর জের ধরে পরে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নির্বাচনী প্রচারণাকালে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

আপডেট টাইম : ০৫:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬