২৭ অক্টোবর ২০২৫, সোমবার রাত ৯টায় পাটকেলঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে পাটকেলঘাটা থানা ছাত্রদলের উদ্যোগে থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ আবির হোসেন এর জন্মদিন উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশে কেক কেটে দিনটি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা আওতাধীন সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক জি. এম. আবু মুহিত, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক শেখ রিজভী আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্ত প্রমূখ ।
এ সময় বক্তারা পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ আবির হোসেনের ছাত্র রাজনীতিতে অবদান, সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য এবং থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ আবীর হোসেনের দীর্ঘায়ু কামনা করা হয়।
শেখ আবির হোসেন বলেন, ছাত্রদল আমার পরিবারের মতো। আজকের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
আমি সবসময় চেষ্টা করব ছাত্রদলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে আদর্শ ও সাহসের রাজনীতি করতে।
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা 



















