০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার-অর্থ লুট

কুমিল্লা জেলার রামঘাট এলকার নগরীতে দিনদুপুরে এক বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় নগরীর রামঘাট এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।

জামাল হোসেন জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে সপরিবারে তারা চট্টগ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যান। রাত ৯টার দিকে সেখান থেকে বাসায় ফিরে দেখেন আলমারি ভাঙা। জানালার গ্রিল কাটা। সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে।

ঘরে থাকা তার স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারে কুমিল্লার পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার-অর্থ লুট

আপডেট টাইম : ১২:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬