০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অতঃপর হত্যার হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৭১ বার

মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এলাকায় কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী নারী ও তার মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয়।

রোববার (১৮ জানুয়ারি) রাতে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত মোঃ কাউছার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কাউছার একটি সংস্থার মাধ্যমে ওই নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে ফোন করে তাকে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগী নারী অভিযোগে জানান, ধর্ষণের পর কাউছার মিয়া এই বিষয়টি কাউকে জানালে তাকে ও তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যা করবে বলে হুমকি দেন। প্রাণভয়ে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন। এখন তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মোঃ কাউছার বলেন, তিনি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি কুচক্রী মহল ওই নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।

নোয়াখালী-৫ আসনের জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অতঃপর হত্যার হুমকি

আপডেট টাইম : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬