সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হরিহরনগর বাজার ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে কপিলমুনি ও তালা উপজেলার কানাইদিয়া মানুষের যোগাযোগের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ নির্মাণ করবো। এছাড়া তালা থেকে খেশরা আসার পথে টিআরএম বেইলি ব্রিজ পুনর নির্মাণ করব।
তালা থেকে খেশর অনেক দূরবর্তী হওয়ায় এখানে একটি হাসপাতাল নির্মাণ করার জন্য সংসদে উত্থাপন করব। বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
তিনি আরো বলেন, আমি হাবিবুল ইসলাম হাবিব আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি নির্বাচিত হতে পারলে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধ্বনি, গরিব, সাধারণ মানুষের আমার সাথে দেখা করতে হলে কোন দালাল ধরা লাগবে না, কোন ধরনের পিএর কাছেও যাওয়া লাগবেনা, যেকোনো সময় আপনারা আমাকে সরাসরি দেখা করতে পারবেন।
নির্বাচনীয় জনসভায় খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, বাংলাদেশ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা রাজুসহ জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি । সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
Reporter Name 



















