০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে নিখোঁজ, তিন দিন পর আখক্ষেতে লাশ—দেওয়ানগঞ্জে চাঞ্চল্য।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৬৩ বার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :মোঃ রিফাত আলী

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর মো. সাগর আলী আপেল (২৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাগর আলী আপেল ওই ইউনিয়নের মদনের চর গ্রামের ফতর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে একই গ্রামের এক ব্যক্তি গভীর রাতে (রাত আনুমানিক ৩টার দিকে) দেওয়ানগঞ্জ রেলস্টেশনে যাওয়ার কথা বলে সাগর আলীকে তার অটোরিকশাসহ ডেকে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, সকালে স্থানীয়রা আখক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গভীর রাতে নিখোঁজ, তিন দিন পর আখক্ষেতে লাশ—দেওয়ানগঞ্জে চাঞ্চল্য।

আপডেট টাইম : ০৩:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬