মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধি
নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে স্বতন্ত্র (কলস প্রতিকের) সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভা পতি মোঃ আহাদুজ্জামান বাটু,ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন প্রেস বিজ্ঞপ্তিত উল্লেখিত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতিক), বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আতাউর রহমান বাচ্চু (দাড়িপাল্লা প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতিক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল প্রতিক) , গণঅধিকার পরিষদ (জিওপি) নুর ইসলাম (ট্রাক প্রতিক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মোঃ শোয়েব আলী (ছড়ি প্রতিক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ. মনিরুল ইসলাম (কলস প্রতিক) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ প্রতিক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Reporter Name 



















