০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারী ইভটিজিং মাদক এর স্থান হবে না- ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) সংসদীয় আসনের ধানের শীষ ও বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নারায়ণপুর আর কে উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির নেতা কামরুজ্জামান শাহীন এর সভাপতিত্বে ও ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত হোসেন মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, মোস্তফা ভুইয়া, বিপুল ইসলাম পাটোয়ারী।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম জমদ্দার, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম আবু, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবু, উপজেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম বাবর, জিসপ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রতন,

সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মনির হোসেন মুকুল, ইউনিয়ন বিএনপির মাসুদ মাস্টার, ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য পরিষদের সভাপতি শাহ জালাল, ইউনিয়ন যুবদল সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুজন, সহ-সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঁকন, মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ পাল, সোমপাড়া কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা সানজিদা ইসলাম নুহা, উপজেলা মহিলা সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান ভূঁইয়া, রুবেল, আব্দুল্লাহ প্রমুখ।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন আল্লাহর রহমতে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে

চাটখিল-সোনাইমুড়ীতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারী, ইভটিজিং, মাদক এর স্থান হবে না।

সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, আমরা সবই করবো।চাটখিল-সোনাইমুড়িতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ থাকবে না।

সাবেক এমপি খোকন বলেন, একটি দল ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড ও বিকাশ মোবাইল নাম্বার সংগ্রহ করছে বিশেষ করে

মহিলা ভোটারদেরকে বিভ্রান্ত করছে।

তাদের থেকে শর্তক থাকবেন আপনাদের এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার কাউকে দিবেন না।

এ দেশের সার্বভোমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আর বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপি বিজয়ী হলে তারেক রহমান আগামীর প্রধান মন্ত্রী হবেন। তারেক রহমানের নেতৃত্বে গ্রামের অসহায় পরিবারের জন্য পারিবারিক কার্ড, কৃষকদের জন্য কৃষি সহায়তা কার্ড, অসহায় গরীব অসুস্থ মানুষের চিকিৎসা সহযোগিতার জন্য স্বাস্থ্য কার্ড সহ সার্বিক উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দেওয়া হবে, প্রত্যেক শিশুকে স্কুল, মাদ্রাসা যাওয়ার সুযোগ করে দেওয়া হবে এবং শিক্ষিত হওয়া নিশ্চিত করা হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, রাস্তাঘাট সংস্কার করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারী ইভটিজিং মাদক এর স্থান হবে না- ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন

আপডেট টাইম : ০২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬