০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ১৪ জেলে, ৬ জনের সন্ধান এখনো মেলেনি।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩৫ বার

এম মনিরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি

খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর এর উপকূলীয় পল্লীতে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবনে মৎস্য শিকারে গিয়ে অপহরণকৃত ১৪ জন জেলে। তবে মুক্তিপনের টাকা দিতে না পারায় এখনো জিম্মি করে রাখা হয়েছে অন্তত ৬ জন জেলেকে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,
ফিরে আসা জেলেরা বলেন,৮ সদস্য বিশিষ্ট জলদস্যু দলটি নিজেদের ‘ডন বাহিনী ‘ পরিচয় দিয়ে মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করেছিল।জন প্রতি ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে তারা।
মুক্তিপণ পরিশোধ করে গত মঙ্গলবার বিভিন্ন সময়ে তারা লোকালয়ে ফিরেছেন।

ফিরে আসা ছেলেদের মধ্যে ইব্রাহিম ৪০ হাজার, দিলীপ ৪০ হাজার উজ্জল ৪০ হাজার এবং আইয়ুব আলী আশিকুর ও হাফিজুর ২৫ হাজার টাকা করে মুক্তিপণ দিয়েছে বলে জানা গেছে।
জেলেদের অভিযোগ, মুন্সীগঞ্জের মৌখালী গ্রামের সফিকুল ওরফে ভেটো সফিকুল ‘ এবং আটির উপর গ্রামের শাহাজান রাজেত আলী নামের এক জেলেকে ছাড়া হয়নি। এছাড়া মীর গাং গ্রামের মুজিবুর ও হরিনগর গ্রামের নজরুল ইসলাম সহ ছয় জন জেলে এখনো দস্যুদের জিম্মাই রয়েছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্চের কদমতলা স্টেশন থেকে অনুমতি পত্র (পাস) নিয়ে এসব জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন,গত ২২ জানুয়ারি রাতে বন বিভাগের আওতাধীন মামুন্দো চুনকুড়ি ও মালঞ্চ নদীসহ কলাগাছিয়া খাল থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে জলদস্যুরা। অপহরণের পর একটি বিকাশ নম্বর দিয়ে দস্যুরা মুক্তিপনের টাকা দাবি করে।

সাতক্ষীরা রেঞ্চের সহকারি বন সংরক্ষক (এসি এফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান,অপহরণের খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড কে জানানো হয়েছিল,১৪ জন জেলে মুক্তি পাওয়ার খবর তারা লোকমুখে জানতে পেরেছেন। অপহৃত ৬ জন জেলের এখনো সন্ধান মেলেনি এমনই খবর পাওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ১৪ জেলে, ৬ জনের সন্ধান এখনো মেলেনি।

আপডেট টাইম : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬