সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে নগরঘাটা কবী নজরুল বিদ্যাপীট
মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানাতে রুপান্তরিত করেছিলাম, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখবো।
এ সময় তিনি আরো বলেন, তালা পাটকেলঘাটা, কলারোয়া থানা ও পৌরসভা কে আধুনিক করে গড়ে তুল।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে ও মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা মহিলাদলের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহব্বায়ক আকবর আলী, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, সরুলিয়া বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু,
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
Reporter Name 



















