১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের আমিরের আগমন উপলক্ষে কমলনগর প্রেস ব্রিফিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩৪ বার

মোহাম্মদ জাকির শাহ

লক্ষীপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতী সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর লক্ষ্মীপুর জেলা ও কমলনগর আগমন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল সকাল ৯টা ০০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করিম কমলনগরে উপস্থিত হবেন। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন সাময়িক ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে করা প্রশ্নের সম্মুখীন হন আল্লামা খালেদ সাইফুল্লাহ। তিনি শান্ত ও সুস্পষ্টভাবে সকল প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আগত নেতার সফরকে সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে এবং পীর সাহেব চরমোনাইয়ের এই সফর জনসচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের আমিরের আগমন উপলক্ষে কমলনগর প্রেস ব্রিফিং

আপডেট টাইম : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬