০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাস হোসেনের মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১২ বার

কবির হোসেন রাকিব কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধ

লক্ষ্মীপুর জেলা ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আব্বাস হোসেনের মাতা আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (রোববার) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলা কমিটি। সভাপতি জাহেদ হোসেন সাধারণ সম্পাদক কবির হোসেন রাকিব
এক শোক বার্তায় কমিটির নেতৃবৃন্দ জানান, আব্বাস হোসেনের মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “আল্লাহ তাআলা যেন এই কঠিন সময়ে সাংবাদিক আব্বাস হোসেনসহ তাঁর পরিবারের সকলকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”
উল্লেখ্য, মরহুমার জানাজা ও দাফন পারিবারিক সিদ্ধান্তে তাঁর নিজ গ্রামে সম্পন্ন হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাস হোসেনের মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

আপডেট টাইম : ১১:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬