০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-৪ (কমলনগর) আসনে আল্লামা খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১২ বার

মোহাম্মদ জকি শাহ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুর-৪ কমলনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)–এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় শুরু হওয়া এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই (দাঃবাঃ)। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব। জনগণ যদি যোগ্য ও সৎ নেতৃত্বকে সমর্থন করে, তবে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) এবং মুফতী রেজাউল করীম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও সকাল থেকেই দলের বিভিন্ন স্তরের নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর-৪ আসনের উন্নয়ন, সুশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।
সবশেষে কেন্দ্রীয় আমীর মুফতী মোহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুর-৪ (কমলনগর) আসনে আল্লামা খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬