১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে লিচু বাগান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি লিচু বাগান থেকে বিপুল পরিমাণ গান পাউডার সদৃশ গুড়া ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। র‍্যাব সূত্র জানায়, ৩০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নম্বর বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি বাজারের প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ রঙের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ গুড়া পদার্থ। এছাড়া ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে কাঁচের গুড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, দুটি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, উদ্ধারকালে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ মিডিয়া সেল জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শিবগঞ্জে লিচু বাগান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ০১:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬