০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ীতে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে।

ভাইভা বোর্ডে উপস্থিত প্রার্থী নিজেই মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের একপর্যায়ে জানা যায়, তার লিখিত পরীক্ষা অন্য একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন।

আটক ভুয়া প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক 

আপডেট টাইম : ০১:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬