০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বৈষম্যহীন এক দফা এক দাবিতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি বাস্তবায়ন এবং ৯ম পে স্কেলের গেজেট দ্রুত জারি করার দাবিতে ০১ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি কর্মচারীরা।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সরকারি দপ্তরসমূহে কর্ম বিরতি পালন করা হচ্ছে। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিও পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের কাজলের সামনে কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দের বক্তব্য
কর্মসূচিতে বক্তব্য রাখেন কালেক্টরেট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ থাকা সত্ত্বেও ৯ম পে স্কেলের গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব ও বৈষম্যমূলক সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

এ সময় আরও বক্তব্য রাখেন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আতিউর রহমান সোহাগ। তিনি বলেন, অবিলম্বে সুপারিশ বাস্তবায়ন ও ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান
নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

একই সঙ্গে সকল সরকারি কর্মচারীকে ঘোষিত কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরে বৈষম্যহীন এক দফা এক দাবিতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ০১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬