০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। এসময় তিনি নিহত রেজাউল করিমের বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে সান্তনা দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিহত রেজাউল করিমের জন্য দোয়া পরিচালনা করেন। কবর জিয়ারতের পর স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এসময় রেজাউল হত্যার চারদিন পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

কবর জিয়ারতের সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার সকাল ১১টায় গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। কবর জিয়ারত শেষে ফের হেলিকপ্টারযোগে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

আপডেট টাইম : ০১:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬