০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তনের ডাক নিয়ে মানুষের দুয়ারে মাহবুব আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার

আহম্মদ কবির

সুনামগঞ্জ: হাওর, জল, কাদা আর দূরত্ব পেরিয়ে মানুষের কাছে পৌঁছানোর এক অদম্য দৃশ্য এখন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে। সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট চাইতে প্রতিটি গ্রাম,পাড়া ও মহল্লায় ছুটে চলেছেন ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম।

কখনো মোটরসাইকেলে,কখনো পায়ে হেঁটে তিনি হাওর অধ্যুষিত এই জনপদ পেরিয়ে ভোটারের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন। প্রতিটি দরজায় দাঁড়িয়ে তিনি শুধু ভোটই চাইছেন না-শুনছেন মানুষের কষ্ট, স্বপ্ন,আশা-আকাঙ্ক্ষা ও সম্ভাবনার কথা। মানুষের চোখে চোখ রেখে বলছেন পরিবর্তনের কথা, উন্নয়নের কথা,অধিকার ফিরে পাওয়ার কথা।

মাহবুব আলম আবেগভরা কণ্ঠে বলেন,নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। আসুন আমরা সব মান-অভিমান ভুলে এক হয়ে যাই। ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা চাই। আমাদের দলীয় প্রধানের সালাম ও বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিই। মানুষের দুঃখ-কষ্ট, তাদের স্বপ্ন আর সম্ভাবনার কথা মন দিয়ে শুনি।

স্থানীয় একাধিক সচেতন ভোটার জানান, মাহবুব আলমের এই আন্তরিক ও নিরলস প্রচারণা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। গ্রামের মানুষ তাকে আপনজনের মতো গ্রহণ করছেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানাচ্ছেন।ভোটারদের ভাষায়,মাহবুব আলম শুধু রাজনীতি করছেন না,তিনি আমাদের কথা শুনছেন। আমাদের দুঃখ-কষ্ট বুঝছেন। তাই আমরা ধানের শীষের পক্ষে আরও দৃঢ় হচ্ছি।

এই আবেগঘন ও মানুষের হৃদয়ে পৌঁছানো প্রচারণা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে নতুন জাগরণ সৃষ্টি করেছে—যেখানে ভোট শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, হয়ে উঠছে আশা ও পরিবর্তনের প্রতীক।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পরিবর্তনের ডাক নিয়ে মানুষের দুয়ারে মাহবুব আলম

আপডেট টাইম : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬