০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার

সুকুমার ঋষি নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নোচনাহার মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাংশ ব্যবসায়ী উপজেলার ঘাটনগর তেলিপাড়া গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: নাবিলা ফেরদৌস জানান, নোচনাহার মোড়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজিবরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উদ্ধারকৃত ৬০ কেজি মাংশ মাটিতে পুতে দেওয়া হয় বলে তিনি জানান। এসময় প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার গোলাপ হোসেন সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নওগাঁর পোরশায় অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬