কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহষপ্রতিবার বিকাল ৫ টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, এলাকার রাজনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ ও বৃহত্তর ঐক্যের কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে তার সঙ্গে একত্রে কাজ করবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
Reporter Name 



















