১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৮ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল( লোহাগড়া) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সরদার আসাদুজ্জামানকে (৮৫) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।

লোহাগড়া থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেন। বিউগনে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে শহরের কলেজপাড়া পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ড. ফরিদুজ্জামান ফরহাদ, মে. মনিরুল ইসলাম, মো. আহাদুজ্জামান বাটু, কাজী সুলতানুজ্জামান সেলিম, এস এ সাইফুল্লাহ মামুনসহ বীর মুক্তিযোদ্ধারা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ১১ টার দিকে লোহাগড়া কলেজ পাড়ায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬