মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ
মৎস্যজীবী দলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এর সমর্থনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
শনিবার সকালে উপজেলা শহর চাটখিল বাজারে দোকানদার ও পথচারীদের মাঝে গণসংযোগ করেন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ পর পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ভিপি আলা উদ্দিন আলা, সদস্য সচিব ফখরুল ইসলাম খোকন।
গণসংযোগে উপস্থিত ছিলেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর হোসেন খন্দকার, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মিলন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রাসেল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ফিরোজ ফকির, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল মিজান, সদস্য সচিব মিজানুর রহমান বেপারী, সোনাইমুড়ী উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফখরুল ইসলাম পারভেজ, পৌরসভা মৎস্যজীবী দলের সদস্য সচিব পারভেজ রানা, জিহাদ গাজী, মানিক গাজী, আবুল খায়ের খান সহ উপজেলা মৎস্যজীবী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 



















