মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশন-এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি চ্যানেলটির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচন করা হয়।
মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ-এর চেয়ারম্যান। সফল উদ্যোক্তা হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি গণমাধ্যম অঙ্গনেও রয়েছে দৃঢ় ও সুপরিচিত অবস্থান। তিনি দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক। সংশ্লিষ্ট মহলের ধারণা, শিল্প ও গণমাধ্যম খাতে তাঁর বহুমুখী অভিজ্ঞতা এশিয়ান টেলিভিশনের আগামী দিনের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন লিয়াকত আলী খাঁন মুকুল
-
Reporter Name - আপডেট টাইম : ০১:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৯৫ বার
জনপ্রিয় সংবাদ


























