০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাছেলের নেতৃত্বে ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ’র সমর্থনে পথসভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ বার

আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা–১ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বি.জে.পি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইলট বাজারে এ পথসভার আয়োজন করা হয়।

পথসভাটি বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ বশির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতা মোঃ রাছেল হাওলাদারের নেতৃত্বে ও মোঃ তানভীর হোসেন পারভেজ ব্যবস্থাপনায় এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তব্যে মোঃ রাছেল হাওলাদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিজয়ী করতে হবে। সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতি মোঃ বশির হাওলাদার বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিকল্প নেই। তিনি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভায় বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে ভোলা–১ আসনের গরুর গাড়ি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পথসভায় এসে উপস্থিত হয়ে সবার কাছে গরুর গাড়ি প্রতীকে ভোট ও দোয়া চান। তিনি বলেন, নির্বাচিত হলে ভোলাবাসীর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ভোলা বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাছেলের নেতৃত্বে ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ’র সমর্থনে পথসভা

আপডেট টাইম : ০২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬