০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা-১ এ প্রতিদ্বন্দ্বিতায় ধানের শীষ ও হাতপাখা, সুবিধায় বিএনপির প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ বার

এইচ,এম দেলোয়ার, আমতলী (বরগুনা) প্রতিনিধি: দেশের দখিনের বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পর্যটন ও মৎস ভান্ডার খ্যাত একটি জেলা  বরগুনা। জেলায় ২টি সংসদীয় আসনের বরগুনা ১ আসনটি জেলা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত। প্রচারণা শুরু থেকেই জেলা সদর ও দুই উপজেলার অলিগলি থেকে শুরু করে গ্রাম,পাড়া-মহল্লা, হাটবাজার ও চায়ের স্টল সহ সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। শান্তিপূর্ণ প্রচার প্রচারনার পাশাপাশি আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছে পারস্পরিক সৌহার্দ্য, নেই কোন রাজনৈতিক বিদ্বেষ হানাহানি। কাক ডাকা সকাল থেকে শুরু গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করলেও, সাধারণ ভোটারদের মাঝে বিরাজ করছে স্পষ্ট নীরবতা। তারা প্রকাশ্যে কথা না বললেও ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আগ্রহ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই নীরব ভোটার ও জেলাটি আওয়ামী অধ্যুষিত হওয়ায় আওয়ামী ভোটাররা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। দীর্ঘদিন পর বরগুনায় তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আবহ তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে এসেছে নতুন গতি।

আসনটিতে নির্বাচনে প্রার্থী হওয়া ৪ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো: নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের মো: জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হোসাইন অলি উল্লাহ (হাতপাখা), জাতীয় পার্টি জেপির মো: জামাল হোসেন (বাইসাইকেল)।

এক যুগ পরে একাধিক দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ায়, ভোটের নানান সমীকরণ চললেও মাঠপর্যায়ের বাস্তবতায় স্পষ্ট বোঝা যাচ্ছে, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও সহমত পোষণ করেছেন। আসনটিতে মোট ভোটার হলো পাঁচ লাখ ১৩ হাজার ৭৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৯৮ জন, এবং নারী ভোটার দুই লাখ ৬০ হাজার ৩৫১ জন। এছাড়াও আসনটিতে রয়েছে তৃতীয় লিঙ্গের ১১ জন ভোটার।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বরগুনা-১ এ প্রতিদ্বন্দ্বিতায় ধানের শীষ ও হাতপাখা, সুবিধায় বিএনপির প্রার্থী

আপডেট টাইম : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬