০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার নাভারন বাজারে নতুন শপিংমল ‘সিটি পার্ক’ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ বার

মোহাম্মদ হানজালা

যশোর প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সিটি পার্ক’ নামক একটি নতুন আধুনিক শপিংমল। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তিনতলা বিশিষ্ট এই শপিংমলটির শুভ উদ্বোধন করা হয়।

মার্কেট কর্তৃপক্ষ জানান, আধুনিক নগর জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সিটি পার্ক’ শপিংমলটি নির্মাণ করা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে এখানে পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে মানসম্মত রেস্টুরেন্ট ও বিশ্রামের সুব্যবস্থা।

শপিংমলটিতে কসমেটিক্স, শার্ট, প্যান্ট, থ্রি পিসসহ নারী-পুরুষ ও শিশুদের জন্য নানা ধরনের পোশাক ও প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান দোকানদার ও মার্কেট কর্তৃপক্ষ। তারা আশা প্রকাশ করেন, ঈদকে কেন্দ্র করে এই মার্কেটটি ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় কেনাকাটার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাভারনের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম শ্রেণির পেশাজীবীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নাভারন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমী। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং ‘সিটি পার্ক’ শপিংমলের সার্বিক সফলতা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শার্শার নাভারন বাজারে নতুন শপিংমল ‘সিটি পার্ক’ উদ্বোধন

আপডেট টাইম : ০৯:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬